ভারতে গমনকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে হুমায়ুন তালুকদার নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
রেজওয়ান বাপ্পী/এসএইচএ
