বিজ্ঞাপন

খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি, আহত ১০

খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি, আহত ১০

লক্ষ্মীপুরের রায়পুরে খাবার নিয়ে বিয়ে বাড়িতে মারামারি ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভা উত্তর কেরোয়া এলাকায় মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন, শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ লাখ টাকার দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। এরপর সবাই খাবার খেতে বসেন। একপর্যায়ে বরের বড়ভাই উঠে খাবার নিয়ে এলোমেলো কথা বলেন। এসময় বর উঠে বাঁশ-লাঠিসোঁটা খুঁজে হামলা করার জন্য। এ নিয়ে বাগবিতণ্ডা ও কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদেরকে জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 

হাসান মাহমুদ শাকিল/এসএইচএ

বিজ্ঞাপন