কিশোরগঞ্জের ভৈরবে রং মেশানো পচা-বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ছয়টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ আগস্ট) দুপুরে পৌর শহরের বরাদিয়া সড়কের নদী বাংলা সেন্টার পয়েন্টের ফুড জোনে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি রেস্টুরেন্টের ফ্রিজ থেকে আগের দিনের রং মেশানো পচা ও বাসি খাবার পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনে ইউএস বাংলা রেস্টুরেন্টকে ২৫ হাজার এবং ওসান বাইট, ছোট মামা, নরসিংদী ফুড জোন, ক্রেসপি ও নরসিংদী কাবারকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভৈরবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনিরাপদ খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এএমকে
