বিজ্ঞাপন

বিদ্যুৎ নিয়ে সমালোচনা

ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে আদালতে ভাঙচুরের অভিযোগ

ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে আদালতে ভাঙচুরের অভিযোগ

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। একপর্যায়ে আদালতের এজলাসে ঢুকে সরঞ্জামাদি ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা বিচারক মো. উজ্জল হোসেনকে প্রত্যাহারের দাবি জানান এবং এ বিষয়ে ৭২ ঘণ্টার সময়সীমা বেধে দেন।

জানা গেছে, ওই বিচারকের নাম উজ্জ্বল হোসেন, যিনি যুগ্ম জেলা ও দায়রা জজ পদে কর্মরত।

আদালত থেকে বের হয়ে কোর্ট চত্বরে এক বক্তৃতাকালে জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে নেতাকর্মীরা আজ আদালাতে উপস্থিত হন। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন বিচারক মো. উজ্জল হোসেন। পরে এ ঘটনার পর আদালত থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী বলেন, ওই বিচারক ফ্যাসিস্ট। তাই তাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে বিচারক মো. উজ্জল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

মামলার বাদীর আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, আদালত থেকে বের হওয়ার পর বিক্ষোভ করে তারা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এই বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মো. আশিক আলী/এসএইচএ