বিজ্ঞাপন

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (৯ আগস্ট) তানাক্কাপাড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান চালায় ২৩ বিজিবির যামিনীপাড়া জোনের একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে তানাক্কাপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে পানির পয়েন্ট এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০টি গরু দেখতে পান তারা। পরে গরুগুলো জব্দ করা হয়।

২৩ বিজিবি যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন বলেন, জব্দ করা গরুগুলো সিজার করে চট্টগ্রামের সীতাকুণ্ড শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, নারী ও শিশু পাচার এবং পুশইন প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

মোহাম্মদ শাহজাহান/এমএমবি

বিজ্ঞাপন