বিজ্ঞাপন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৫৪ জন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৫৪ জন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ বরাবরের মতো এবারও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি ফল প্রকাশের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের মোট ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন এবং মানিবক বিভাগ থেকে ৫ জন। পরীক্ষায় সকলেই পাস করেছেন এবং ৫৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছেন এবং মানিবক বিভাগ জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।

কলেজের এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা, সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা এবং বহুমুখী সহ-পাঠ্যক্রমিক কর্মকান্ডের জন্য কলেজটি প্রশংসিত। পরীক্ষার্থী ক্যাডেটেরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকরা এবং বিশেষভাবে তাদের অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতার কথা উল্লেখ করেন অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক।

তিনি আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।

চম্পক কুমার/আরকে