আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রংপুর জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই কেন্দ্রীয় নেতাকে।
সোমবার (১০ আগস্ট) রাতে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এবি পার্টির রংপুর জেলা ও রংপুর মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াহাব মিনারকে রংপুর জেলা কমিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলকে রংপুর মহানগর কমিটি গঠনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ২০২০ সালের ২১ আগস্ট অ্যাডভোকেট আব্দুর রউফকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্যের এবং আব্দুল বাছেত মারজানকে আহ্বায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব করে ৪২ সদস্যের দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে
