বিজ্ঞাপন

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

‎‎রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

‎মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডসংলগ্ন হাজারীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কাজল দাস রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার নতুন জালিয়াপাড়ার বাসিন্দা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাপ্তাই লেকে মাছ ধরার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন কাজল দাস। খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

‎পরে দুপুর সোয়া ২টার দিকে কাপ্তাই লেকের প্রায় ৩৫ ফুট গভীর তলদেশ থেকে কাজল দাসের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। উদ্ধারের পর মরদেহটি রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মোস্তফা কামাল রাজু/আরকে

বিজ্ঞাপন