বিজ্ঞাপন

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আব্দুল করিম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভড়ুয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামকে) হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে বেলপুকুর থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল আজিজ মন্ডল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামরিতে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রেখেছি। বিস্তারিত পরে জানানো হবে। 

শাহিনুল আশিক/এসএইচএ