বিজ্ঞাপন

সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক

সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক

সাভারে একটি স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারকে কেন্দ্র করে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে উদ্ধারের জন্য। 

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ঘিরে রেখেছে পুলিশের সদস্যরা।

এর আগে সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে ওই পেশার কুকার সদৃশ্য বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

সাভার মডেল থানা ভবানীপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাতে বনগাঁ ইউনিয়নের সাদাপুর এলাকার গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে একটি ড্রাম রেখে যায় তিন অজ্ঞাত ব্যক্তি। পরে সকালে ওই ড্রাম ভেতরে স্থানীয়রা একটি কোরআন শরীফ, জামা কাপড় ও স্কচটেপে মোড়ানো প্রেসার। বোমা ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। 

লোটন আচার্য্য/আরকে