ঝিনাইদহে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন এবং বাসি-পচা মিষ্টি বিক্রির জন্য মজুত রাখার অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাঘাট মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন এবং দোকানে বাসি-পচা মিষ্টি মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।
ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের অন্যতম পরিচিত বাঘাট মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং দোকানে বাসি-পচা মিষ্টি থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্রাট হোসেন/আরকে
