বিজ্ঞাপন

ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে পড়ে রোগীর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আলমগীর (২৮) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পাঁচতলায় এ ঘটনা ঘটে। মৃত আলমগীর সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ১১ জুলাই হারপিক পান করে গুরুতর অসুস্থ অবস্থায় আলমগীরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন পাঁচতলার সিড়ির ফাকা অংশ দিয়ে নিচে পড়ে যান আলমগীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মাসুদ আহমদ রনি/আরকে

বিজ্ঞাপন