বিজ্ঞাপন

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

রংপুর নগরীতে একটি রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমানকে (৬৫) গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্যারেজ সংলগ্ন একটি বাসায় একাই বসবাস করতেন।

বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর তাজহাট আনছারির এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গ্যারেজে থাকা টাকাও লুট করা হয়েছে।

নিহত আব্দুর রহমান ওই গ্যারেজের মালিক। তিনি গ্যারেজের পাশের একটি বাসায় একাই থাকতেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে, তারা অন্যত্র থাকেন বলে স্থানীয়রা জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্যারেজের বন্ধ শাটার ও বাইরে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গ্যারেজের তালা ভেঙে ভেতরে আব্দুর রহমানের গলা কাটা মরদেহ দেখতে পায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুট করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে রক্তমাখা মাটি জায়গাটি চিহ্নিত করে সিআইডির ক্রাইম সিন টিমসহ পিবিআই ও মেট্রো পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহতের শরীরের থাকা পোশাক ও রক্তের চিহ্ন পাওয়া গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ফরহাদুজ্জামান ফারুক/আরকে

বিজ্ঞাপন