বিজ্ঞাপন

দংশনের পর গোখরা সাপ নিয়ে হাসপাতালে হাজির কৃষক

দংশনের পর গোখরা সাপ নিয়ে হাসপাতালে হাজির কৃষক

দংশনের পর গোখরা সাপ ধরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে হাজির হয়েছেন রাজশাহী পুঠিয়া উপজেলার কৃষক পলান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তিনি সাপ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হন। এরপরে সেখনকার চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নেয়। 

স্বজনরা জানান, পুঠিয়ার সিদ্দিকুর রহমানের ছেলে পলানকে সাপ কাটলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্বজনরা সাপটি ধরে। সাপসহ চিকিৎসার জন্য পলানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য ৫৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে সাপটি রামেক হাসপাতালের চিকিৎসকরা দেখেন। তবে সাপটি ধরার পরে তা মেরে ফেলে কৃষকের এলাকার লোকজন।

এ বিষয়ে রামেক হাসপাতলের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, তার অবস্থা আশংকাজনক নয়। বর্তমানে তিনি উক্ত ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শাহিনুল আশিক/এসএইচএ