বিজ্ঞাপন

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর ডান হাত বিচ্ছিন্ন

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর ডান হাত বিচ্ছিন্ন

নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রুবি আক্তার (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর ডান হাত বিছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোলমুন্ডা ঘাটের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আহত রুবি আক্তার পূর্ব গোলমুন্ডা নাড্ডাপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রুবি আক্তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে একটি দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিল। এসময়ে গোলমুন্ডা ঘাটের পাড় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোর চাকায় তার ওড়না পেঁচিয়ে সে রাস্তায় পড়ে যায়। এসময়ে অটোর চাকায় তার ডান হাত ঢুকে হাতটি কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ