বিজ্ঞাপন

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ঘরের সিলিংয়ের উপর থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০ টার দিকে শ্রীমঙ্গলের ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর ঘরের সিলিংয়ের উপর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জানা গেছে, ঘুমানোর সময় ঘরের সিলিংয়ের উপর হঠাৎ একটি সাপ দেখতে পান রুশন আলী। সাপটি দেখে বাসার সবাই ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যান। পরবর্তীতে রুশন আলী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে একটি অজগর সাপ দেখতে পান। সাপটি ঘরের সিলিং এর উপর ঝুলে আছে। পরে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন তারা। সাপটি ১২ ফুট লম্বা ও ১৬ কেজি ওজনের। উদ্ধারকৃত অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে। 

মাহিদুল ইসলাম/এনটি 

বিজ্ঞাপন