বিজ্ঞাপন

ঝিনাইদহে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

ঝিনাইদহে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক

ঝিনাইদহে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ককটেলসহ ওমর ফারুক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে শহরের খাজুরা জোয়ার্দারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা  জানায়, খাজুরা জোয়ার্দারপাড়া এলাকায় নদীর পাড়ে কয়েকজনকে মাদক কেনাবেচা করতে দেখে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওমর ফারুককে স্থানীয়রা আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওমর ফারুককে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, জনতা একজনকে আটকে রেখেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে আটক করে তার ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ওয়ান শুটার গান, একটি সাইলেন্সার ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্রাট হোসেন/এনটি 

বিজ্ঞাপন