বিজ্ঞাপন

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট)  দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আজ দুপুরে তিনি উপজেলার পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। 

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের সর্বশেষ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদুর রহমান মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

মনিরুল ইসলাম শামীম/এসএইচএ