বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক রফিকুল ইসলাম রুবেল (৩৫) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) ভোর রাত সাড়ে তিনটার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম রুবেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের শিক্ষক রুবেল ভোররাতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিগত ৬ বছর যাবত আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার ছোট এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

ব. ম শামীম/এসএইচএ