বিজ্ঞাপন

মহাসড়কে নির্মানাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মহাসড়কে নির্মানাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মানাধীন কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুইজনেই ট্রাকের শ্রমিক ছিল।

ওসি মতিউর রহমান বলেন, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন। অসাবধানতাবসত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মানাধীন কালভার্টের নিচে পড়ে গেলে তারা গুরুতর আহত হন। বিষয়টি দেখতে পেয়ে ওই পথে যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ওসি মতিউর রহমান আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশিক আলী/আরকে

বিজ্ঞাপন