চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার কানসাট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং জাফর আলীর ছেলে জাবের আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ আলী নিহত হন। গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এছাড়াও আজ ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন, বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুইজনেই ট্রাকের শ্রমিক ছিল।
মো. আশিক আলী/এমএমবি
