বিজ্ঞাপন

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লা রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

নিহত জোৎস্না বেগমের ভাতিজি জোহরা আক্তার জানান, ডাক্তার দেখানোর জন্য নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তার ফুফু। ডাক্তার দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশন ক্রস করছিল। এ সময় দুই নারী রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরিফ আজগর/এএমকে

বিজ্ঞাপন