বিজ্ঞাপন

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাইউস্টের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে কুমিল্লার সৈয়দপুর এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমলের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল অনুষদের ডীন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউমেনিটিজ অনুষদের ডীন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল  অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) খন্দকার মাহমুদ হোসেন সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরিফ আজগর/আরএআর

বিজ্ঞাপন