যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে পুনর্নিরীক্ষণের জন্য ২৫টি বিষয়ে মোট ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া আবেদনের সময়সীমা শেষ হয়েছে ১৭ আগস্ট রাত ১২টায়।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. হোসেন আলী।
তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য সাত দিন আবেদন করার সুযোগ দেওয়া হয়। এ সময়ের মধ্যে বাংলা প্রথমপত্রে ৩ হাজার ৭১৪টি, বাংলা দ্বিতীয়পত্রে ৩ হাজার ৭১৪টি, ইংরেজি প্রথমপত্রে ১৫ হাজার ৩৪৩টি, ইংরেজি দ্বিতীয়পত্রে ১৫ হাজার ৩৪৩টি, সাধারণ গণিতে ৭ হাজার ১৭টি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ১ হাজার ৮৭৩টি, ইসলাম শিক্ষায় ১ হাজার ৬৫২টি, হিন্দুধর্মে ৩৮৬টি, খ্রিষ্টান ধর্মে ৪টি, উচ্চতর গণিতে ৩ হাজার ৯টি, সাধারণ বিজ্ঞানে ১ হাজার ৮৬০টি, কৃষিশিক্ষায় ১ হাজার ৬৩৭টি আাবেদন জমা পড়ে।
এ ছাড়া পদার্থবিজ্ঞানে ৩ হাজার ৬৯৮টি, রসায়নে ৪ হাজার ৪৮৫টি, জীববিজ্ঞানে ২ হাজার ৮১৭টি, পৌরনীতি ও সুশাসনে ৪৯০টি, অর্থনীতিতে ৫৯৫টি, ব্যবসায় উদ্যোগে ২১৮টি, হিসাববিজ্ঞানে ৪৮৯টি, চারুকলায় ৬টি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৩ হাজার ৪১৪টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৪০টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩৩৮টি, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১ হাজার ৯২৫টি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৬৫০টি আবেদন জমা পড়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা প্রতিটি খাতা পুনর্মূল্যায়ন করা হবে। খাতা মূল্যায়ন ও নম্বর প্রদানের ক্ষেত্রে কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হবে। যেসব পরীক্ষকের খাতা মূল্যায়নে ভুল ধরা পড়বে, তাদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
রেজওয়ান বাপ্পী/এএমকে
