বিজ্ঞাপন

সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেরামত শেষে ইউনিটটি আবার সচল হলে উৎপাদন শুরু হয়, এর আগে সকাল ১১টা থেকে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) সাজ্জাদুর রহমান ঢাকা পোস্টকে রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যার দিকে সমস্যার সমাধান করা হয় এবং বর্তমানে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

প্রায় ১৪০০ একর জায়গায় ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ২০২৩ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। কেন্দ্রের দুটি ইউনিটে ৬০০ মেগাওয়াট করে মোট ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটি পরিদর্শন করেন।

ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ

বিজ্ঞাপন