চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত জুম্মান হাওলাদার (৩৫) এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ।
নিহত জুম্মান হাওলাদার চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কয়লাঘাট এলাকার মৃত হাবিব হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদপুর শহরের চেয়ানম্যানঘাট এলাকায় মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলীর বাসায় বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে চুরির পর বাসার পেছন দিয়ে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে তিনি নাক-মুখে গুরুতর আঘাত পান। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
আনোয়ারুল হক/এসএইচএ
