বিজ্ঞাপন

ধর্মঘট প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস-ট্রাক চলাচল শুরু

ধর্মঘট প্রত্যাহার, চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস-ট্রাক চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি প্রশাসনের আশ্বাসের প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল থেকে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়েছে।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সাইদুর রহমান বলেন, ভোর থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাস ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। রাতে দুই সংগঠনের নেতারা বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বৈঠকে বসবেন বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাত ৯টায় উভয় পক্ষের শ্রমিক নেতাদের নিয়ে সদর থানায় বৈঠক অনুষ্ঠিত হবে।

মো. আশিক আলী/এমএমবি

বিজ্ঞাপন