মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি ও রুহুল কবীর রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় জামালপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান এ কর্মসূচির আয়োজন করেন।
বৃহস্পতিবার রাতে শহরের গেটপাড়া এলাকার আজাদ ডাক্তারের মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ফজরুল ইসলাম রাব্বি, পাবেল, শওকত হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া জামালপুরসহ দেশের সকল বিএনপির নেতাকর্মীরা আনন্দিত। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্রপতির দায়িত্ব পালনে কাজে আসবে। একই সঙ্গে রুহুল কবীর রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
পরে সেখানে অবস্থানত নেতাকর্মী ও পথচারীদের মধ্যে মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বাঁধন হোসেন/এসএইচএ
