বিজ্ঞাপন

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতারণার একটি মামলায় উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন। তবে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মসুদুর রহমান বলেন, দুপুরে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা জামিনের জন্য আদালতে আসেন। সেখানে তিনি জামিনের জন্য যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তার আবেদন আদালত গ্রহণ না করে কারাগারে পাঠিয়ে দেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়। ওই মামলায় তিনি জামিনের জন্য আদালতে এসেছিলেন।

মোহাম্মদ মিলন/এসএইচএ