বিজ্ঞাপন

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসন থেকে নির্বাচিত বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ভোলা জেলা বিজেপির নেতকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) রাতে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের সরকারি বালিকা মাধ্যমিক, বাংলাস্কুল মোড় হয়ে বরিশাল দালান ঘুরে চকবাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় করা হয় মিষ্টি বিতরণও।  

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ভোলার বিজেপি নেতারা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর জন্য মন্ত্রিত্ব ছিল প্রত্যাশিত। বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে নেতাকর্মীদের বহুদিনের সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হল। গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে পার্থ নানারকম অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানান তারা।

এসময় ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহসহ বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. খাইরুল ইসলাম/এসএইচএ