বিজ্ঞাপন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণময় কর্মজীবন কামনা করে উপাচার্য আশা প্রকাশ করেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র নতুন গতিশীলতা লাভ করবে।

জবি উপাচার্য বলেন, অনেক দিন পর রাষ্ট্রপতি পেয়েছি। শুধু রাষ্ট্রপতি না, উনি আমার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও বটে। আমরা খুবই এক্সাইটেড। আমার মনে হয়, সারা দেশের মানুষই খুবই পুলকিত এবং আনন্দিত। আমরা আশাবাদী ইনশাআল্লাহ নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে নতুন আঙ্গিকে আমরা এগিয়ে যাব।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে জাতীয় সংসদ সদস্যদের ৩৪৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি এবং ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএইচএ