বিজ্ঞাপন

মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক ১

মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক ১

বাগেরহাটের মোংলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে সিগনাল টাওয়ার এলাকা থেকে  তাকে আটক করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুমন শিকদার মোংলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা  কাঞ্চনের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে সুমন শিকদার মাছ দেওয়ার প্রলোভন দিয়ে ভিকটিমকে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত সুমন শিকদার। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় সুমন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা মাকে বিষয়টি জানায়। এরপর দ্রুত ভিকটিমকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবার বিকালেই ধর্ষক সুমন শিকদারকে আটক করে। 

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ শামীম হাসান/এসএইচএ