বিজ্ঞাপন

গাজীপুরে এক ঘণ্টার আগুনে ঝুট গুদাম পুড়ে ছাই

গাজীপুরে এক ঘণ্টার আগুনে ঝুট গুদাম পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে এক ঘণ্টার আগুনে একটি ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। রোববার (২৩ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের দারোগারচালা এলাকায় ওই গুদামে মালামাল মজুত করা হয়েছিল। রোববার ভোরে গুদামে আগুন লাগে, মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। 

তিনি আরও জানান, গুদামের মালামাল আনা নেওয়ার কাজে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করা হতো। ওই অটোরিকশাটি গুদামের ভেতরে বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে।

আশিকুর রহমান/এসএইচএ