বিজ্ঞাপন

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুক যোগদান ও দায়িত্বগ্রহণ করেছেন। রোববার (২৩ আগস্ট) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নিকট থেকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে পরিচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার এম এম তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার নন্দী সহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

মোহাম্মদ মিলন/এমটিআই

বিজ্ঞাপন