বিজ্ঞাপন

ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে ওয়্যারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাহাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাইদুল্লাহ মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত ওই এলাকার থুব মাঝি বাড়ির মফিজ উদ্দিন মিষ্টারের ছেলে।

পুলিশ ও ‎স্থানীয় সূত্র জানায়, রাহাদ ঘটনাস্থলে হারিছ উদ্দিন নামে এক ব্যক্তির নতুন ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে সে জড়িয়ে পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে রাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে রাহাদ নামে এক যুবক মারা গেছে। বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ নেই। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসান মাহমুদ শাকিল/এমটিআই

বিজ্ঞাপন