বিজ্ঞাপন

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: ঢাকায় র‍্যাবের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার এক

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ: ঢাকায় র‍্যাবের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার এক

নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জনিকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহৃত ১৬ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করে র‍্যাব-১৪ (ময়মনসিংহ) ও র‍্যাব-১ (উত্তরা)।

র‍্যাব জানায়, প্রধান আসামি রনি (২২) ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে পরিবার নাবালিকা হওয়ায় তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত বছরের ২০ আগস্ট সকালে কোচিংয়ে যাওয়ার পথে ভিকটিমকে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে নেত্রকোণার কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে আসামি জনিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, আসামি ও ভুক্তভোগী আমাদের হেফাজতে রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

চয়ন দেবনাথ মুন্না/এমটিআই

বিজ্ঞাপন