বিজ্ঞাপন

পরকীয়ার জেরে যুবককে হত্যার অভিযোগ, স্বামী-স্ত্রী আটক

পরকীয়ার জেরে যুবককে হত্যার অভিযোগ, স্বামী-স্ত্রী আটক

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু বক্কর সিদ্দিক (৩০) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার কথিত পরকীয়া প্রেমিকা ও তার স্বামীকে আটক করেছে।

রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের একটি সড়ক থেকে সিদ্দিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক হারাগাছ ইউনিয়নের পল্লীমারী হক বাজার এলাকার রাজা মিয়ার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের দিকে যান। রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হারাগাছ এলাকার সাজু মিয়ার স্ত্রী মুন্নি (৩০)-এর সঙ্গে সিদ্দিকের পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে হারাগাছ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ঘটনায় মুন্নিকে পুলিশ আটক করেছে। তার স্বামী সাজু মিয়াকে পিবিআই আটক করেছে। বর্তমানে দুজনই পিবিআই হেফাজতে রয়েছেন।

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ

বিজ্ঞাপন