বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে এফ,বি বরকত নামে পাথরঘাটার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারটিতে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত ৫ জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একইদিন দুপুরের দিকে পাথরঘাটার উপকূল থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে সমুদ্রে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে গত তিন চারদিন আগে ১৩ জন জেলে এফ,বি বরকত নামে ওই ট্রলারটি নিয়ে সমুদ্রে মাছ শিকার করতে যান। পরবর্তীতে সমুদ্রের মধ্যে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি নোঙর করে রাখেন জেলেরা। তবে এ সময় সাগরে আবহাওয়া খারাপ থাকায় উত্তাল ঢেউয়ে হঠাৎ ট্রলাটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জেলে সাঁতারে নিকটবর্তী অন্য আরেকটি ট্রলারে উঠতে পারলেও বাকি ৫ জন জেলে নিখোঁজ হন।    

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে পাথারঘাটার একটি ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথারঘাটা থেকে এফ,বি জহুরা নামে একটি ট্রলার পাঠানো হয়েছে। 

মোঃ আব্দুল আলীম/এমটিআই

বিজ্ঞাপন