বিজ্ঞাপন

সোনারগাঁয়ে মাদক ও ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে মাদক ও ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামি, মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ও ওয়ারেন্টভুক্তসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী সোনারগাঁ থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সোনারগাঁ থানা-পুলিশ জানায়, এ অভিযানে মাদক মামলায় ১ জন, মাদকসংক্রান্ত অপরাধে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ৮ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদক মামলার আসামি, মাদকসংক্রান্ত অপরাধে জড়িত এবং ওয়ারেন্টভুক্তসহ এই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ পাহারায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মো. মীমরাজ হোসেন/বিআরইউ