বিজ্ঞাপন

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, দুই কিশোর গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে স্মার্টফোনে কার্টুন দেখানোর কথা বলে ডেকে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। পরবর্তীতে আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতে শিশুর মায়ের দায়ের করা মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজ বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখার প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যায়। সেখানে তারা পর্যায়ক্রমে শিশুটিকে নির্যাতন করে। স্বজনরা খুঁজতে শুরু করলে অভিযুক্তরা পালিয়ে যায়।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বুধবার রাতে মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মনিরুল ইসলাম শামীম/এসএইচএ