বিজ্ঞাপন

পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

পান আনতে পাঠিয়ে কিশোরের ভ্যান ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রীবেসে উঠে ভ্যানচালক রেজওয়ান (১৪) নামে এক কিশোরকে পান আনতে পাঠিয়ে ভ্যানটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর থেকে পার্বতীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোর রেজওয়ান ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে

ভুক্তভোগী কিশোর বলেন, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে চার্জার ভ্যানসহ তাকে ভাড়ায় নিয়ে আসেন। ঘটনাস্থলে এসে তারা আমাকে সড়কের অপর পাশের দোকান থেকে পান আনতে পাঠান। ফিরে এসে দেখি আমার ভ্যানটি নাই। অথচ শুধু চাবি আমার হাতে। 

রেজওয়ান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এখন কি করব, শেষ সম্বলটাও ওরা চুরি করে নিয়ে গেল। বাবা-মাকে কি জবাব দেবো। আমাদের সংসার কেমন করে চলবে। 

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঢাকা পোস্টকে বলেন, ফেসবুকে দেখে শিশুর ভ্যান হারানোর বিষয়ে জানতে পারি। কিন্তু এখনও কোনো অভিযোগ পাইনি। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে। যেগুলোর খবর পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ 

বিজ্ঞাপন