বিজ্ঞাপন

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭২)। তাকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অফ অনার) প্রদান করে শেষ বিদায় জনানো হয়।

রোববার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অফ অনার) প্রদান করা হয়।

এর আগে রাত ২টার সময় বার্ধক্যজনিত কারণে ঢাকা সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭২) সিংগাইর উপজেলার গাজিন্দা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

গার্ড অব অনার শেষে প্রায় ২৫০ থেকে ৩০০ জন স্থানীয় মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টার দিকে ধল্লা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার (পপি), বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খাইরুন্নাহার (পপি) বলেন, সাধারণত মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করলে আমরা গার্ড অফ অনার প্রদান করি। তারই অংশ হিসেবে আজকে বীর মুক্তিযোদ্ধার সম্মানে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। 

সাইফুল ইসলাম/এসএইচএ