কক্সবাজারের ঈদগড় থেকে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকৃত মাইক্রোবাস তিন বছর পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও আসামিদের শনাক্তের দাবি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের কলাতলীতে পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার সাফিউল সারওয়ার।
তিনি জানান, তিন বছর আগে কক্সবাজার থেকে ঈদগড় বাজারে ভাড়া করা হয় একটি মাইক্রোবাস। সেখানে নিয়ে যাওয়ার পর সংঘবদ্ধ চক্র চালককে অস্ত্রের মুখে জিম্মি করে।
সেই মামলার সূত্র ধরে তদন্ত করে পিবিআই। নানা জটিলতার পর তথ্য প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাসটি ঢাকার বনশ্রী এলাকা থেকে উদ্ধার করা হয়।
বিশেষ পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।
ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ
