খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, আমাদের মূল লক্ষ্যটাই থাকবে জনসাধারণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় সাভার পৌর এলাকার নামা বাজার মহল্লায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে আমাকে আরও একটু দেখতে হবে, বুঝতে হবে। কিছু বুঝার পরই আমরা সিদ্ধান্ত নেব কীভাবে এখান থেকে দুর্নীতিটা সরানো যায়।
মন্ত্রী জানান, আমাদের প্রধানমন্ত্রী খাদ্যের প্রতি খুবই সচেতন। আমাদের মূল লক্ষ্যটাই থাকবে নিরাপদ খাদ্য জন সাধারণের কাছে পৌঁছে দেওয়া। মানুষের খাদ্য নিরাপদ রাখার জন্য আমাদের যা করার দরকার সে ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লোটন আচার্য্য/এসএইচএ
