গাজীপুরের কালিয়াকৈর ডাকাতি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলার কালিয়াকৈর উপজেলাধীন মজিদচালা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গরুগুলো উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি হওয়া গরু কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকার মুজিবুর নামে এক ব্যক্তির বাড়িতে আছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ৫টি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় মুজিবুর রহমান, সালমা বেগম ও রোমানাকে আটক করা হয়। বর্তমানে গরুগুলো থানায় রাখা হয়েছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছে গরুগুলো পাওয়া গেছে। তাদের জিজ্ঞেসাবাদ চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
আশিকুর রহমান/আরকে
