বিজ্ঞাপন

কেউ মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : ভূমিমন্ত্রী

কেউ মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমিদস্যদের উৎখাত করে দেওয়া হবে। জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশে শন্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করা হবে। কেউ মব সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দলের চেয়াম্যানের নির্দেশ, একটা ক্যান্ডিটেট (প্রার্থী) হবে ইনশাআল্লাহ। বিএনপি দেশকে গড়তে জানে। বিএনপি নেতৃত্বকে সঠিক সম্মান দিতে জানে। একক ক্যান্ডিডেট (প্রার্থী) সব জায়গায় সুনিশ্চিত হবে, রাজশাহীতেও হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশ আছে- আমরা স্থানীয়ভাবে বসে এটার সমাধন করে দেব। বিএনপির সকল ওয়ার্ডে এবং মহিলা কাউন্সিলর, মেয়র পদ, পাশেই স্থানীয় বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান-মেম্বার সব পদে। আমাদের কাছে দেশ বড়, দল বড়।

ভূমিমন্ত্রী বলেন, মাদক জাতির শত্রু। যারা মাদক নিয়ে আসছে, মূল সোর্স, তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিন। আমরা চাচ্ছি তাদের কঠোর হস্তে দমন করতে। 

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ।

অনুষ্ঠানে রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহিনুল আশিক/আরএআর

বিজ্ঞাপন