বিজ্ঞাপন

বাগেরহাটে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটে খাল থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলতলা সেতুর নিচে খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। তার শরীরের কালো প্যান্ট ও কালো টিশার্ট ছিল। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, পরিচয় শনাক্তের কাজ চলছে। এজন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শেখ শামীম হাসান/এমএমবি

বিজ্ঞাপন