বিজ্ঞাপন

গাইবান্ধায় বাণিজ্য মেলার আয়োজন বন্ধে এনসিপির আল্টিমেটাম

গাইবান্ধায় বাণিজ্য মেলার আয়োজন বন্ধে এনসিপির আল্টিমেটাম

গাইবান্ধায় সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ চেয়ে আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এনসিপি পৌর কমিটি আয়োজিত এক মানববন্ধন থেকে প্রশাসনকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে ‎এনসিপি পৌর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাত ইবনে শহীদ, এনসিপি নেতা শফিউল আযম, আব্দুর রহমানসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির আড়ালে একটি অসাধু চক্র অধিক মুনাফা লাভের জন্য তথাকথিত এই বাণিজ্য মেলার আয়োজন করছে। অবিলম্বে এই বাণিজ্য মেলার সব আয়োজন বন্ধ করতে হবে। অন্যথায় এনসিপি বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে প্রশাসনকে হুশিয়ারি দেন।

তারা বলেন, গাইবান্ধার ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতিতে ফেলে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় রেখে এবং লোডশেডিংয়ের ফাঁদ তৈরি করে বাণিজ্য মেলা চলতে পারে না।

এছাড়া তারা আরও বলেন, আগামী নবেম্বর-ডিসেম্বর থেকে সারাদেশের মতো গাইবান্ধাতেও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হবে। বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‎বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে। এমন সময়ে বিদ্যুৎ সংকটের কারণে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ সেই সময়ে বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। অবলম্বি মেলার সব আয়োজন বন্ধ করতে হবে।

মাসুম বিল্লাহ/এসএমডব্লিউ

বিজ্ঞাপন