বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাকার সহায়তা

সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাকার সহায়তা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় সরকারিভাবে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১৬ জন নিহত, আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের মাঝে সর্বমোট ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলার ১২ জন নিহত পরিবারের মাঝে ৫ লাখ করে ৬০ লাখ টাকা এবং আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বিআরটিএর পরিচালক ও  ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার কে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারিকে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ অফিসে নির্দিষ্ট ফরম পূরণ করে তা জমা দিতে হয়।

এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ভুক্তভোগী পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাইফুল ইসলাম/আরকে

বিজ্ঞাপন