বিজ্ঞাপন

অসুস্থ দাদিকে দেখতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

অসুস্থ দাদিকে দেখতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

অসুস্থ দাদিকে দেখতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল পাঁচ বছরের শিশু আশিক। কিন্তু দাদিকে দেখে আর ফেরা হলো না তার। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের সুন্দরবন গ্রামে দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মো. আশিক ওই গ্রামের মো. তানজিল মিয়ার ছেলে। সে স্থানীয় পোস্ট মাস্টার মো. তাজুল ইসলামের নাতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকের বাবা তানজিল মিয়া জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে থাকেন। দাদি অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে সম্প্রতি গ্রামের বাড়িতে আসে আশিক। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আশিক।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ